সংবাদ মাধ্যমকে কিছু ভুয়া সাংবাদিক কলুষিত করছে : সংসদ সদস্য মিলাদ গাজী

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৩, ২০১৯
সংবাদ মাধ্যমকে কিছু ভুয়া সাংবাদিক কলুষিত করছে : সংসদ সদস্য মিলাদ গাজী

Manual8 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ বলেছেন, স্বাধীনতার পরাজিত শক্তি এখনো দেশকে ধ্বংসের দিকে ধাবিত করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। চক্রান্তকারীরা দেশে গুজব ছড়িয়ে দেশ অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে। এসব গুজব থেকে সর্বসাধারণকে সর্তক থাকতে হবে।

মঙ্গলবার (২২ অক্টোবর) নবীগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে ‘দিনরাত নিউজ’ নামক একটি অনলাইন নিউজ পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথাগুলো বলেন।

Manual7 Ad Code

তিনি বলেন, বর্তমান সংবাদমাধ্যমকে কিছু ভুয়া সাংবাদিক কলুষিত করছে।

Manual7 Ad Code

সাংসদ ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে উপজেলা ও থানা প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন এবং অচিরেই প্রেসক্লাবের সমন্বয় কমিটিকে সঠিক সাংবাদিকদের একটি তালিকা উপজেলা প্রশাসনের কাছে দেওয়ার আহবান জানান।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এডভোকেট দেওয়ান মারুফ সিদ্দিকীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু।

অনলাইন দিনরাতের প্রকাশক এসএম আমীর হামজা ও নির্বাহী সম্পাদক মুরাদ আহমদের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক কাজল সরকার।

Manual4 Ad Code

এছাড়া উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি তোফাজ্জল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. সরওয়ার শিকদার, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম তালুকদার, জেলা সাংবাদিক ফোরামের প্রচার সম্পাদক আশাহিদ আলী আশা, দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি মো. আলমগীর মিয়া, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি মতিউর রহমান মুন্না, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মহিবুর রহমান, জয়যাত্রা টিভির প্রতিনিধি ছনি চৌধুরী, সাংবাদিক আলী হাছান লিটন, মুজাহিদ চৌধুরী, তৌহিদ চৌধুরী, সানিউর রহমান তালুকদার, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মহিবুর রহমান চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, সদর ইউপি যুবলীগ সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন, বাউসা ইউপি সদস্য আল হেলাল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাজু প্রমুখ।

Manual6 Ad Code