প্রচার শেষ হচ্ছে শুক্রবার সকাল ৮টায়

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৪
প্রচার শেষ হচ্ছে শুক্রবার সকাল ৮টায়

Manual2 Ad Code

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শেষ হচ্ছে শুক্রবার (০৫ জানুয়ারি) সকাল ৮টায়। এরপর মিছিলসহ কোনো ধরনের প্রচার চালাতে পারবেন না প্রার্থীরা। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, সংসদ নির্বাচনের ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা পূর্বে সকল প্রচার বন্ধ করতে হয়। সে অনুযায়ী, শুক্রবার (০৫ জানুয়ারি) সকাল ৮টায় প্রচার শেষ হবে। এক্ষেত্রে কেউ আইন না মানলে ছয় মাসের জেল অথবা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডিত হতে পারে। এছাড়া কমিশন চাইলে শুনানি করে কারো প্রার্থিতাও বাতিল করতে পারে। নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট এক হাজার ৯৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের এক হাজার ৫৩৪ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন ৪৩৬ জন। বিএনপিসহ নিবন্ধিত ১৬ রাজনৈতিক দল ভোট বর্জনের ঘোষণা দিয়ে ভোট ঠেকানোর আন্দোলনে রয়েছে। নওগাঁ-২ আসনের একজন প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনের ভোটগ্রহণ স্থগিত করায় আগামী ৭ জানুয়ারি ২৯৯ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code