সুনামগঞ্জের যুবলীগ নেতাকে ধরলো পুলিশ

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৪
সুনামগঞ্জের যুবলীগ নেতাকে ধরলো পুলিশ

Manual6 Ad Code

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম (৩৪) কে গ্রেফতার করেছে পুলিশ।

 

Manual1 Ad Code

 

সোমবার (২১ অক্টোবর) রাত ৮ টার দিকে উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজার থেকে তাঁকে গ্রেফতার করা হয়। শহীদুল বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের বহেরাতলী গ্রামের শুক্কুর আলীর ছেলে।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

 

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

 

 

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় একটি মামলা হয়। জেলার দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ নামের এক ব্যক্তি দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন। এই মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে ও আরও অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামী করা হয়। বাদীর ভাই শিক্ষার্থী জহুর আহমদ হামলার ঘটনায় আহত হয়েছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ মামলায় শহীদুলকে গ্রেফতার করা হয়েছে।