তাহিরপুরে ছাত্রলীগ সভাপতিসহ আটক ৪

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২৪
তাহিরপুরে ছাত্রলীগ সভাপতিসহ আটক ৪

Oplus_131072

Manual3 Ad Code

নিষিদ্ধ সংঘটন ছাত্রলীগের সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা শাখা সভাপতি আশ্রাউজ্জামান ইমন (৩০)সহ চারজন আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।

Manual6 Ad Code

রবিরাব রাত তিন টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর এলাকার শনির হাওর থেকে তাদেরকে আটক করা হয়।

Manual7 Ad Code

আটককৃতরা হলেন- তাহিরপুর উপজেলা শাখা সভাপতি আশ্রাউজ্জামান ইমন(৩০)। তিনি সে উপজেলার সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের বদিউজ্জামানের ছেলে। এছাড়া অন্যান্যরা হলেন- উপজেলা সদর ইউনিয়ন ঠাকুরহাটি গ্রামে শামসুল হকের ছেলে কৃষকলীগ নেতা মোরাদ মিয়া(৪৩), একেই গ্রামের লোকেজ মিয়ার ছেলে ছাত্রলীগ নেতা মাকসুদ মিয়া(২০), একেই গ্রামের মঞ্জু আখঞ্জির ছেলে ছাত্রলীগ নেতা রাহী আখঞ্জি(২০)।

আটককের সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন।

তিনি জানান, বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সংঘটন ছাত্রলীগ তাহিরপুর উপজেলা শাখা সভাপতি আশ্রাউজ্জামান ইমন (৩০)সহ চারজনকে আটক করা হয়েছে। আটককৃদের বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।

Manual4 Ad Code