পুলিশের খাঁচায় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৪
পুলিশের খাঁচায় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক

Manual4 Ad Code

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্রকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর পৌরসভার সামন থেকে গ্রেফতার করা হয়। তিনি জগন্নাথপুর পৌরসভার জগন্নাথপুর এলাকার মৃত জগদ্বীপ সুত্রধরের ছেলে।

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ঘটনার সাথে জড়িত সন্দেহে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

 

Manual4 Ad Code

গত ১৯ নভেম্বর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর নুর বাদী হয়ে কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির অভিযোগে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ আওয়ামী লীগের ৪৯ নেতাকর্মীর নামে জগন্নাথপুর থানায় একটি মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনকে আসামি করা হয়।

 

Manual5 Ad Code

এ পর্যন্ত ওই মামলায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে আদালতে জামিনের জন্য হাজির হলে আরও তিন নেতাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায় আদালত।