অতিরিক্ত আইজিপিসহ ১৫ পুলিশ কর্মকর্তাকে বদলি

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৪
অতিরিক্ত আইজিপিসহ ১৫ পুলিশ কর্মকর্তাকে বদলি

Manual7 Ad Code

পুলিশের অতিরিক্ত আইজি আবু হাসান মুহম্মদ তারিককে পুলিশ স্টাফ কলেজ রেক্টর পদে পদায়নসহ বিভিন্ন পদমর্যাদার অন্তত ১৫ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর মধ্যে একটি প্রজ্ঞাপনে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার দুজন কর্মকর্তার আগের বদলির আদেশও বাতিল করা হয়েছে।

Manual5 Ad Code

এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনার পর সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি এম তানভীর আহমেদকে সরিয়ে সেখানে মোহাম্মদ বিল্লাল হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। গত রোববার ডিএমপি কমিশনারের এক আদেশে তাদের এই রদবদল করা হয়। বিল্লাল পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিএমও) দক্ষিণ বিভাগের ডিসি ছিলেন, সেখানেই এখন দায়িত্ব পালন করবেন তানভীর।

Manual8 Ad Code

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে, নাটোর জেলা পুলিশ সুপার (এসপি) মো. মারুফাত হুসাইনকে দিনাজপুরের এসপি, পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ আমজাদ হোসাইনকে নাটোরের এসপি, টাঙ্গাইলের এসপি সাইফুল ইসলাম সানতুকে চট্টগ্রামের এসপি এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মিজানুর রহমানকে টাঙ্গাইলের এসপি এবং ডিএমপির উপকমিশনার (ডিসি) মোহাম্মদ মাহবুব হাসানকে সিআইডিতে পদায়ন করা হয়। এ ছাড়া একই প্রজ্ঞাপনে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) বিশেষ পুলিশ সুপার জাকির হোসেনের দিনাজপুরে এসপি হিসেবে পদায়নের আদেশ বাতিল এবং গাইবান্ধার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট আবু সায়েম প্রধানের চট্টগ্রামের পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে ১৩ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহাম্মদকে পুলিশ সদর দপ্তরে (টিআর), নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তীকে খুলনা রেঞ্জে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহানকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার, এসবির এসপি জেসমিন কেকা রাজশাহীর ডিআইজি কার্যালয়ে, সুনামগঞ্জের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট নিকুলিন চাকমাকে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার, ডিএমপির ডিসি ড. হুমায়রা পারভীনকে রংপুর পিটিসির পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার আবুল কশেম মো. বাকী বিল্লাহকে দিনাজপুরে ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, ডিএমপির ডিসি মাহমুদুল হাসানকে সিলেটের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এবং ডিএমপির অতিরিক্ত উপকমিশনার রাজীব দাসকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।

Manual8 Ad Code