কমলগঞ্জে আ*গু*নে বসতবাড়ি ভস্মিভুত, ৩ লাখ টাকা ক্ষতি

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৫
কমলগঞ্জে আ*গু*নে বসতবাড়ি ভস্মিভুত, ৩ লাখ টাকা ক্ষতি

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে আগুনে একটি আধা কাঁচা বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

Manual2 Ad Code

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার আদমপুর ইউনিয়নের কাঁঠালকান্দী গ্রামের বাদশাহ মিয়ার বসতঘরে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করছে ফায়ার সার্ভিস।

Manual6 Ad Code

স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় বাদশাহ মিয়ার বসতঘরে আগুন লাগে। পরে স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ঘরে থাকা আসবাবপত্র, কাপড়-চোপড় পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত বাদশাহ মিয়া বলেন, ‘আমার সবকিছু শেষ হয়ে গেছে। ঘরের আসবাবপত্র, কাপড়-চোপড় সব সবকিছু পুড়ে গেছে। আমার প্রায় ৩লাখ টাকার মালামাল পুড়ে গেছে।’

Manual3 Ad Code

ফায়ার সার্ভিসের লীডার ফারুকুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।’