বড়লেখায় বৃহত্তর লঘাটি শাহী ঈদগাহের কাজের উদ্বোধন

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৫
বড়লেখায় বৃহত্তর লঘাটি শাহী ঈদগাহের কাজের উদ্বোধন

Manual8 Ad Code

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের বৃহত্তর লঘাটি শাহী ঈদগাহের কাজ শুরু হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এই কাজের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বৃহত্তর লঘাটি শাহী ঈদগাহ কমিটির সভাপতি আলহাজ্ব মো. আজিজুর রহমানের সভাপতিত্বে ও কমিটির সাধারণ সম্পাদক মো. সামছুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন কানাডা প্রবাসী মো. আব্দুল জব্বার, মো. আব্দুল মালিক, সৌদি প্রবাসী মো. তোফায়েল আহমেদ, লন্ডন প্রবাসী ছালেহ আহমদ, কানাডা প্রবাসী তারেক আহমদ, কমিটির কোষাধ্যক্ষ মো.সাহাজান সিরাজ, সাংবাদিক মস্তফা উদ্দিন,কমিটির সদস্য মো.আকমল আলী, মো.শরিফ উদ্দিন, মো. সফির উদ্দিন, সোলেমান আহমদ বাদশা, মো. সমছ উদ্দিন, মো.মিজানুর রহমান।

এসময় মো.নুরুল ইসলাম , আব্দুস শহিদ, মো.আতিকুর রহমান,আব্দুল কাদির আবু, হারিছ আলী (বেলাই), মজনু মিয়া, আব্দুল মন্নান, সাইরুল ইসলাম, সাব উদ্দিন, মো.জুবের আহমদ, সাইফুর রহমান ডালিম,বাবর আলীসহ ভূমিদাতা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

সভায় বৃহত্তর লঘাটি গ্রামের মুরব্বিরা শাহী ঈদগাহের কাজে দেশে-বিদেশে অবস্থানরত সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য ছাত্র-যুব সমাজসহ সবার প্রতি অনুরোধ জানান।

Manual4 Ad Code

উদ্বোধন শেষে ভূমিদাতা মরহুম মো.তাহির আলী, মরহুম হাজী মো.ফাতির আলী, মরহুম মো. তওয়াহিদ আলীসহ এলাকার এলাকার মৃতদের ও দেশে-বিদেশে থাকা সকলের জন্য দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুর রহমান সিদ্দিক।

Manual8 Ad Code