অবশেষে সুনামগঞ্জের এসপিকে প্রত্যাহার

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৫
অবশেষে সুনামগঞ্জের এসপিকে প্রত্যাহার

Manual4 Ad Code

সুনামগঞ্জ জেলার এসপি আ ফ ম আনোয়ার হোসেন খানসহ যশোর, নীলফামারী ও কক্সবাজারের এসপিকে প্রত্যাহার করা হয়েছে। খবর-সমকাল

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) পুলিশের এক বিশেষ সূত্রে এ তথ্য জানা যায়।

 

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ইনামুক হক সাগরবলেন, প্রত্যাহার হওয়া ৪ জেলার এসপিকে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।

Manual8 Ad Code

 

সম্প্রতি স্যার না বলে সাহেব বলায় খেপে গিয়ে সমালোচিত হন এসপি আনোয়ার হোসেন খান। তাঁর উত্তেজিত হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

 

Manual5 Ad Code

ভাইরাল ভিডিওতে শোনা যাচ্ছে, এসপি আনোয়ার বলছেন, ‘আমি আজ চাকরি ছাড়লে কালই নির্বাচন করতে পারব। বিএনপির বড় বড় নেতার সঙ্গে আমার যোগাযোগ আছে।’ একপর্যায়ে এসপি উত্তেজিত হয়ে গণঅধিকার পরিষদের নেতা এম এস মাসুম আহমদের ওপর ক্ষোভ প্রকাশ করেন এবং তাঁকে গলা ধরে বের করে দিতে বলেন।