জলমহালে মাছ লু ট বন্ধে দিরাই প্রশাসনের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ৭, ২০২৫
জলমহালে মাছ লু ট বন্ধে দিরাই প্রশাসনের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Manual5 Ad Code

সুনামগঞ্জ জেলার দিরাই, শাল্লা ও জামালগঞ্জ উপজেলার বিভিন্ন জলমহালে দলবদ্ধভাবে স্থানীয় গ্রামবাসী ইজারাদারদের অনুমতি ছাড়া ও তাদের অনুপস্থিতিতে অবৈধভাবে মাছ লুট ঠেকাতে প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত।

Manual6 Ad Code

শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর এলাকায় এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

এসময় সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ও পুলিশ সুপার (সাময়িক দায়িত্ব) তাপস রঞ্জন ঘোষ স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় কালে তারা বলেন, জলমহালের ইজারাদারদের অনুমতি ছাড়া তাদের অনুপস্থিতিতে মাছ আহরণ করা আইনত দণ্ডনীয় অপরাধ এবং অনৈতিক। যারা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন সবসময় তৎপর রয়েছে এবং কেউ বেআইনিভাবে জলমহালের সম্পদ দখল বা আহরণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে জলমহাল থেকে অবৈধভাবে মাছ আহরণকারীদের গ্রেফতারপূর্বক মামলা দায়ের করা হয়েছে।

Manual3 Ad Code

তারা আরও বলেন, জলমহালের সম্পদ রক্ষায় জনগণকে সচেতন থেকে আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখতে হবে, যাতে কেউ অবৈধভাবে জলমহালের সম্পদ দখল বা আহরণে যুক্ত হতে না পারে।

Manual4 Ad Code

এ সময় আরো উপস্থিত ছিলেন- দিরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।

Manual3 Ad Code

উল্লেখ্য, গত ৮ দিনে জেলার দিরাই, শাল্লা, জামালগঞ্জ উপজেলার ১৭ টি বৈধ্য জলমহালে হাজার হাজার জনতা লুটপাট চালিয়ে কোটি কোটি টাকার মাছ নিয়ে যায়।