• ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বড়লেখায় দুই আওয়ামী লীগ নেতা কা রা গা রে

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ১০, ২০২৫
বড়লেখায় দুই আওয়ামী লীগ নেতা কা রা গা রে

Manual1 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার বিকেলে দুইটি মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে আদালতের মাধ্যমে পুলিশ তাদেরকে কারাগারে পাঠিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম টেক্কা ও সদস্য ফজলুর রহমান।

Manual8 Ad Code

নজরুল ইসলাম গজভাগ গ্রামের মৃত ছালেহ উদ্দিনের ছেলে এবং ফজলুর রহমান পশ্চিম দক্ষিণ ভাগ গ্রামের মৃত অমর উদ্দিনের ছেলে।

এদিকে গ্রেপ্তার আসামি ফজলুর রহমানের স্ত্রী পারভিন জাহান ও পুত্র আব্দুল্লাহ আল মামুন অভিযোগ করেন, ফজলুর রহমান একজন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ছিলেন। যে মামলায় পুলিশ সন্ধিগ্ধ আসামি করে কারাগারে পাঠিয়েছে ওই মামলায় (জি.আর-১০১/২৪) উল্লেখিত ঘটনার এক বছর পূর্ব থেকেই তিনি কাতারে ছিলেন। তিনি ২০১৬ সালের ১৪ মে দেশে ফিরেন।

Manual7 Ad Code

মামলার বাদি নুরুল ইসলাম তাপাদার জানান, ফজলুর রহমান তার মামলার এজাহার নামীয় কিংবা সন্ধিগ্ধ আসামি নন। পুলিশের লোকজনকে ধরে এনে আমাদের মামলায় তাকে কোর্টে চালান করছে।

Manual8 Ad Code

আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম টেক্কাকে যে মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে পুলিশ কারাগারে পাঠিয়েছে ওই মামলার বাদি ইসলামী ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মালিক জানান, নজরুল ইসলাম টেক্কা তার মামলার আসামি নন। তাকে গ্রেপ্তারের পর পুলিশ জিজ্ঞেস করেনি তিনি আমার মামলার আসামি কি-না।

Manual2 Ad Code

বড়লেখা থানার ওসি মোহাম্মদ আবুল কাশেম সরকার জানান, দুইটি মামলার তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামি ফজলুর রহমান ও নজরুল ইসলাস টেক্কাকে রোববার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন।