বনরক্ষীদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : পরিবেশ সচিব

sylhetsurma.com
প্রকাশিত মে ১৭, ২০২৫
বনরক্ষীদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : পরিবেশ সচিব

Manual4 Ad Code

বনের জমি রক্ষা করতে গিয়ে হামলার শিকার হওয়া বন কর্মকর্তাদের ওপর হামলাকে ‘ন্যক্কারজনক ও অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।

তিনি বলেন, বনের জমি দখল করতে চাওয়া এক শ্রেণির দুর্বৃত্তচক্র মাঠ পর্যায়ের বন কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে। যারা দেশের পরিবেশ রক্ষায় কাজ করছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকালের দায়িত্ব।

Manual8 Ad Code

শনিবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত বন বিভাগের বিট অফিসার মহিদুর রহমানকে দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

Manual3 Ad Code

এসময় সচিব আইনশৃঙ্খলা বাহিনীকে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান।

তিনি আহত কর্মকর্তার চিকিৎসার খোঁজ নেন এবং যথাযথ চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

Manual7 Ad Code

এ সময় পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বন) শামীমা বেগম, প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার সাভারের ছোট কালিয়াকৈর এলাকায় বন বিভাগের সাভার সাব-বিটের জমি জবরদখলের চেষ্টা প্রতিহত করতে গেলে বিট কর্মকর্তা মহিদুর রহমান জয়সহ ৫ জন বনকর্মী দুর্বৃত্তদের হামলায় আহত হন। মহিদুর রহমান ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন।

Manual1 Ad Code