• ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শ্রীমঙ্গলে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৫
শ্রীমঙ্গলে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

Manual4 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

Manual6 Ad Code

এ দিন সকাল ৬টায় সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক দিলীপ বৈষ্ণব জানিয়েছেন।

Manual2 Ad Code

দিলীপ বলেন, এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এটি এ মৌসুমেরও শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েকদিন তাপমাত্রা নিচের দিকেই থাকতে পারে।

Manual2 Ad Code

এদিকে তাপমাত্রা কম থাকলেও শ্রীমঙ্গলে সকাল ৭টার পরে থেকে সূর্যের দেখা মিলেছে; ঝলমলে রোদ উষ্ণতা ছড়িয়েছে।

এর আগে কুয়াশার চাদরে ঢাকা ছিল শ্রীমঙ্গলের চা বাগান ও গ্রামাঞ্চল।

Manual7 Ad Code

শ্রীমঙ্গল শহর ও শহরের বাইরের এলাকাগুলোয় খোঁজ নিয়ে জানা গেছে, সন্ধ্যার পর শহরে তাপমাত্রা একটু বেশি থাকলেও গ্রাম ও চা বাগানে বেশ ঠান্ডা অনুভূত হয়।