টাঙ্গুয়ায় হাউসবোট থেকে পানিতে লাফ পর্যটকের, পরে লাশ উদ্ধার

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৬
টাঙ্গুয়ায় হাউসবোট থেকে পানিতে লাফ পর্যটকের, পরে লাশ উদ্ধার

Manual5 Ad Code

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউসবোটে করে বেড়াতে গিয়ে গোসলে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১ টার দিকে তাহিরপুর উপজেলার লামাগাঁও বাজার ঘাটে এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

মৃত যুবকের নাম আব্দুল মাজেদ পিকলু (২৪)। তিনি রাজশাহীর শাহামধ্যম উপজেলার মধ্যম ওদাপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে।

জানা যায়, গোসল করতে হাউসবোট থেকে পানিতে লাফিয়ে পড়েছিলেন আব্দুল মাজেদ পিকলু। কিন্তু হাউসবোটে উঠতে না পেরে নিখোঁজ হন তিনি। নিখোঁজ হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর স্থানীয় লোকজন পানি থেকে তার মরদেহ উদ্ধার করে।

Manual4 Ad Code

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে রাজশাহীর শাহামধ্যম উপজেলা থেকে ১০ বন্ধু মিলে স্থানীয় একটি হাউসবোট ভাড়া করে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যায়। পরে তাহিরপুর উপজেলার লামাগাঁও বাজারে খাবারসহ প্রয়োজনীয় মালামাল কেনার জন্য হাউসবোটটি ঘাটে ভেড়ানো হয়। এ সময় দলের কয়েকজন সদস্য বাজারে ওঠেন। এদিকে আব্দুল মাজেদ পিকলু হাউসবোট থেকে গোসলের জন্য পানিতে লাফ দেন। কিন্তু লাফ দেওয়ার পর তিনি আর হাউসবোটে উঠে আসেননি।

বিষয়টি বুঝতে পেরে হাউসবোটে থাকা অন্য সদস্য ও বাজারঘাটের স্থানীয় লোকজন পানিতে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা পর স্থানীয়রা খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বলেন, টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে গোসলে নেমে হাউসবোটের একজন পর্যটক ডুবে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। তার স্বজনরা যোগাযোগ করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

Manual8 Ad Code