জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল কাদের চৌধুরী

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৬
জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল কাদের চৌধুরী

Manual5 Ad Code

জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল কাদের চৌধুরী। কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক জ্যেষ্ট শিক্ষক হিসেবে এ দায়িত্ব পেয়েছেন।

Manual1 Ad Code

গত ২৯ মে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (কলেজ-৪) রফিক আহমেদ স্বাক্ষরিত অফিস আদেশে এ দায়িত্ব প্রদান করা হয়। এতে বলা হয় নতুন অধ্যক্ষ যোগদান করলে স্বয়ংক্রিয়ভাবে এ আদেশ বাতিল হবে। এর পূর্ব পর্যন্ত তিনি আর্থিক ক্ষমতাপ্রাপ্ত হিসেবে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করবেন।

Manual7 Ad Code

প্রসঙ্গত গত ৪ আগষ্ট জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর শহিদুল আলম পদোন্নতি পেয়ে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মনোনীত হলে কলেজের শিক্ষক মশিউর রহমান কে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। পরবর্তীতে জ্যোষ্ট শিক্ষক হিসেবে ফজলুল কাদের চৌধুরী কে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। রোববার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এসময় কলেজের শিক্ষকরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।