২ লাখ ৭৪ হাজার ৪১৮ ভোটে জিতলেন মাশরাফি

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০১৮
২ লাখ ৭৪ হাজার ৪১৮ ভোটে  জিতলেন মাশরাফি

Manual7 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : নড়াইল-২ আসনে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি মর্তুজা রেকর্ড ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছেন। ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে ২ লাখ ৬৬ হাজার ২১২ ভোটের ব্যবধানে জিতেছেন। নড়াইলের ইতিহাসে অংশগ্রহণমূলক নির্বাচনে এত ভোটের ব্যবধানে এরআগে আর কেউ জেতেননি।

প্রাপ্ত ভোটের ফলাফলে দেখা যায় নৌকা প্রতীকে মাশরাফি পেয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৪১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন মাত্র ৮ হাজার ৬ ভোট। নিয়ম অনুযায়ী এই আসনে ধানের শীষের প্রার্থী জামানত হারাতে চলেছেন।

Manual4 Ad Code

প্রসঙ্গত, নড়াইল-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৭৮২ জন। জানা গেছে ২ লাখ ৮৪ হাজার ভোট প্রয়োগ হয়েছে, যার ৯৬ শতাংশ ভোটই পড়েছে মাশরাফির নৌকার বক্সে।

Manual3 Ad Code

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মাশরাফী বিন মোর্ত্তজা ছাড়াও এই আসনে নির্বাচন করা অন্যান্য প্রার্থীরা হলেন- ধানের শীষ প্রতীকে ঐক্যফ্রন্ট সমর্থিত অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত ডা: এস এম নাসির উদ্দিন, আম প্রতীকে এনপিপি (ছালু) সমর্থিত মো. মনিরুল ইসলাম, মিনার প্রতীকে ইসলামী ঐক্যজোট সমর্থিত মো. মাহাবুবুর রহমান ও তারা প্রতীকে জাতীয় সমাজতান্ত্রিক দল সমর্থিত ফকির শওকত আলী।

Manual6 Ad Code