সিলেট সুরমা ডেস্ক : গতকাল সোমবার রাত আনুমান ১১.৩০ ঘটিকার সময় সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা ১১ নং দেওয়ানবাজার ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াদ আহমদ এর বাড়িতে কিছু সন্ত্রাসীরা হামলা চালায় এবং ঘরের আসবাবপত্র সহ অনেক জিনিসপত্র ভাংচুর, লুটপাট, অগ্নি সংযোগের খবর পাওয়া যায়। এ সময় বাড়িতে শুধু রিয়াদ আহমদ এর পিতা ও মাতা ছিলেন। মোঃ রিয়াদ আহমদ এর বাড়িতে গিয়ে দেখা যায় সবকিছু ভাংচুর অবস্থায় রয়েছে এবং তার পিতা আহত অবস্থায় আছেন। তাকে নিয়ে মেডিকেলে যাওয়ার প্রস্তুতি চলছে। মোঃ রিয়াদ আহমদ এর মায়ের সাথে এ বিষয়ে কথা বললে তিনি জানান ঘটনার তারিখ রাত আনুমান ১১.৩০ ঘটিকার সময় ৮-১০ জন অপরিচিত লোক জোরপূর্বক আমাদের বাড়িতে প্রবেশ করে এবং আমাদের ছেলে কোথায় পালিয়ে আছে তার অবস্থান সম্পর্কে জানতে চায়। আমি তাদেরকে আমার ছেলের অবস্থান সম্পর্কে বললে তাহারা আরো রেগে যায় এবং কতদিন এভাবে পালিয়ে থাকব বলিয়াই ঘরের আসবাবপত্র ভাংচুর শুরু করে এবং যাওয়ার সময় বেডরুমের বেডে অগ্নি সংযোগ করে। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান আমি চিৎকার শুনে মোঃ রিয়াদ আহমদ এর বাড়ীর সামনে যাওয়া মাত্র দেখি ৮-১০ জন লোক তাহাদের বাড়ি থেকে বের হয়ে যাইতেছে এবং বাড়ীর ভিতরে গিয়ে দেখতে পাই মোঃ রিয়াদ আহমদকে না পেয়ে তাহারা সবকিছু ভাংচুর করে রেখে যায় এবং বেডে আগুন লাগিয়ে দেয়। পরবর্তীতে আমরা কয়েকজন মিলে আগুন নেভানোর চেষ্টা করি এবং মোঃ রিয়াদ আহমদ এর মাতাকে আইনের আশ্রয় নেওয়ার জন্য বলি। বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ এর সাথে যোগাযোগ করিলে তাহারা বলেন আমাদের কাছে এই হামলা ও ভাংচুরের খবর আসা মাত্র আমরা মোঃ রিয়াদ আহমদ এর মাতার সাথে কথা বলি এবং তাকে ও তাহার মাতাকে সান্ত্বনা দেই এবং আইনের আশ্রয় নেওয়ার জন্য বলি। একটি স্বাধীন দেশে নিজ বাড়িতে সন্ত্রাসীদের হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। উক্ত ঘটনায় নিন্দা প্রতিবাদ জানান বাংলাদেশ ছাত্রলীগের সিলেট জেলার সভাপতি মোঃ নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ। পরবর্তীতে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরকার এর সাথে যোগাযোগ করিলে তিনি বলেন উক্ত বিষয়ে আমাদের কাছে কোন অভিযোগ আসেনি, অভিযোগ আসলে আমরা তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করব।