মৌলভীবাজারের জুড়ীতে বসতঘরে অগ্নিসংযোগ, আহত-৪

sylhetsurma.com
প্রকাশিত জুন ১৬, ২০২৬
মৌলভীবাজারের জুড়ীতে বসতঘরে অগ্নিসংযোগ, আহত-৪

Manual7 Ad Code

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ীতে একটি বসতবাড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ৪ জন গুরুতর আহত হয়েছেন। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি খবর পাওয়া গেছে। গত ১৫ জুন সোমবার রাত আনুমানিক ১ ঘটিকার দিকে উপজেলার কালীনগর শাহাপুর গ্রামের মোঃ ইশ্রাব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার লোকমান আহমদ তার শ্বশুর বাড়িতে স্ত্রী নুরজাহান বেগমকে নিয়ে যান। ঐ দিন লোকমান আহমদ এর শ্বশুর অর্থাৎ নুরজাহান বেগমের পিতা ও মাতা ছাড়া পরিবারের অন্যান্য সদস্যরা বাড়িতে ছিলেন না। রাত ১ ঘটিকার দিকে হঠাৎ করে দুর্বৃত্তরা বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনের খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে ঘরে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করেন। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় ৪ জন গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ভিকটিম পরিবারের ভাষ্য অনুযায়ী, ঘটনার রাতে সুলতানা বেগম, মো. ইশ্রাব আলী এবং তাদের মেয়ে ও জামাতা বাড়িতে বেড়াতে এসেছিলেন। তাদের আরও ৩ সন্তান ঘটনার সময় বাড়ির বাইরে থাকায় প্রাণে বেঁচে যান।

Manual7 Ad Code

পরিবার ও প্রতিবেশীদের অভিযোগ, সুলতানা বেগম এবং মো. ইশ্রাব আলীর পুত্র ও প্রাক্তন ছাত্রলীগ প্রচার সম্পাদক এমদাদ হোসেনের রাজনৈতিক কর্মকাণ্ডের জেরে বর্তমান সরকারের সাথে বিরোধের কারণে এই নৃশংস হামলার ঘটনা ঘটেছে। তবে এ অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Manual7 Ad Code

এ বিষয়ে যুক্তরাজ্যে অবস্থানরত এমদাদ হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি অসুস্থ থাকায় বিস্তারিত জানা সম্ভব হয়নি।