• ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

‘‘যুক্তরাজ্য প্রবাসী জামাত নেতা কায়েছ মাহমুদের বড় ভাই আব্দুল মালিক জাতীয় সংসদ নির্বাচনে বিরোধিতার জেরে বিএনপি নেতা কর্মীদের অতর্কীত হামলায় গুরুতর জখম প্রাপ্ত’’

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৬
‘‘যুক্তরাজ্য প্রবাসী জামাত নেতা কায়েছ মাহমুদের বড় ভাই আব্দুল মালিক জাতীয় সংসদ নির্বাচনে বিরোধিতার জেরে বিএনপি নেতা কর্মীদের অতর্কীত হামলায় গুরুতর জখম প্রাপ্ত’’

Manual5 Ad Code

স্টাফ রিপোর্ট
জাতীয় সংসদ নির্বাচন শেষে নির্বাচনী ফলাফল ঘোষণার পর গতকাল ১৩ ফেব্রুয়ারী শুক্রবার মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের অফিস বাজার স্থানীয় সুজাউল গ্রামের মৃত উমেদ আলীর পুত্র আব্দুল মালিক রাজনৈতিক বিরোধিতার জেরে বিএনপি নেতা কর্মীদের অতর্কীত হামলায় গুরুতর জখমপ্রাপ্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বেডে সহ্যাসায়ী। স্থানীয় সূত্রে জানা যায় আব্দুল মালিকের ছোট ভাই কায়েছ মাহমুদ ও তার পরিবার দীর্ঘদিন থেকে বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনীতির সাথে জড়িত। কায়েস মাহমুদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিপক্ষে প্রচার প্রচারণা চালিয়ে যান। কায়েছ মাহমুদের বড় ভাই ভিকটিম আব্দুল মালিক নিজে স্থানীয় অফিস বাজার, সুজাউল এলাকায় সংসদ নির্বাচনে একনিষ্ঠভাবে জামাত কর্মী হিসাবে জামাতের পক্ষে বিএনপির বিপক্ষে প্রচার প্রচারণার করতে গেলে বিভিন্ন সময় পিএনপির নেতা কর্মীদের সাথে কথাকাটাকাটির সৃষ্টি হয়। নির্বাচনী ফলাফল ঘোষণার পরদিন গতকাল ১৩ তারিখ শুক্রবার বিকাল ৪.৩০ মিনিটে অফিসবাজার ওমি রেস্টুরেন্টন এর সামনে আব্দুল মালিককে একা পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থানীয় কর্মীরা দেশীয় অস্ত্র দা, চাকু, লোহার রড ইত্যাদি দিয়া আক্রমণ করিলে আব্দুল মালিকের মাতায়, ডান হাতে ও পিঠে মারাত্মক জখম হয়। দুষ্কৃতিকারীরা অজ্ঞান অবস্থায় তাকে রাস্তায় ফেলে গেলে স্থানীয় মানুষের সহায়তায় আব্দুল মালিককে ওসমানী মেডিকেল কলেজের সার্জারী বিভাগে ভর্তি করানো হয়। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজমান রয়েছে। এ বিষয়ে বড়লেখা থানার সাথে যোগাযোগ হলে তারা জানান আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।