মাধবপুরে ভারতীয় মদ উদ্ধার

প্রকাশিত অক্টোবর ১৩, ২০১৬

Manual8 Ad Code

মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ভারতীয় মাদ উদ্দার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার মোহনপুর এলাকা থেকে ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
৫৫ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার ভোররাতে ধর্মঘর ক্যাম্পের সুবেদার হাবিবুর রহমান মুন্সির নেতৃত্বে একদল বিজিবি সদস্য উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
তিনি আরও বলেন এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়।