ভারতীয় মদ জব্দ

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৭, ২০১৬

Manual2 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার উৎমা সীমান্তে ৩৯১ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সোমবার  ভোরে সীমান্তের মাঝেরগাঁও এলাকায় এ মদের চালান জব্দ করা হয়।
তবে মাদক চোরাচালানে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি’র অভিযানিক দল। বিজিবি সূত্র জানায়- মাঝেরগাঁও সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে মদের চালান আসার গোপন সংবাদে অভিযান চালান বিজিবি উৎমা সীমান্তের সদস্যরা। এসময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৩২ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ, ২১ বোতল ব্লু-বেল, ২০ বোতল ম্যাগড্রোনাল ও ১৮ বোতল এসি ব্লাক জব্দ করা হয়।