পিলখানার নৃশংস হত্যাকান্ড : লন্ডনে বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালিত

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৪
পিলখানার নৃশংস হত্যাকান্ড  : লন্ডনে বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালিত

Manual5 Ad Code

নাঈম আহমদ (ব্রাডফোর্ড, যুক্তরাজ্য) :::
পিলখানা ট্রাজেডী স্মরণে ও নৃশংসতার বিচার, বেগম খালেদা জিয়া ও ডা. শফিকুর রহমানসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের মুক্তির দাবীতে লন্ডনে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ‘রাইটস অফ দ্যা পিপল’র উদ্যোগে লন্ডনে বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালিত হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারী) লন্ডনের শহীদ আলতাব আলী পার্কে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

সংগঠনের সভাপতি আসাদুজ্জামান সাফি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকা ইউকের নির্বাহী সম্পাদক অলিউল্লাহ নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক ছাত্রনেতা সৈয়দ জুলকারনাইন জুম্মা।

Manual1 Ad Code

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশকে ভারতের করদরাজ্যে পরিনত করতেই পিলখানায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এক সাথে ৫৭ জন চৌকস সেনা অফিসারকে হত্যা দেশকে নেতৃত্বশূন্য করার সুগভীর ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। উক্ত ঘটনার সাথে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ জড়িত যা উইকিলিক্সের গোপন নথিতে প্রকাশিত হয়েছে। মূলত বিডিআরকে ধ্বংস করে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙ্গে দেয়াই ছিলো আধিপত্যবাদী ভারতের মূল টার্গেট। বাংলাদেশের গণতন্ত্র হত্যাসহ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিধ্বংসী কাজে এখনো ভারত অন্ধভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিজয়ী না হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জামায়াতের আমীর ডা শফিকুর রহমাসহ বাংলাদেশের জনগন মুক্তি সম্ভব নয়। তাই দেশপ্রেমিক জনতাকে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী গর্জে উঠতে হবে।

Manual6 Ad Code

সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল্লাহ আল আমিন, সহ-সভাপতি আমিনুল ইসলাম আনহার, সহ-সাধারন সম্পাদক রোহান তারিক, সহ-সাধারন সম্পাদক জুমেল হোসাইন, সহ-সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম, আব্দুল আজিজ, আব্দুল কুদ্দুস, শাহরিয়ার হোসেন শাকিব, আবুল কালাম আজাদ লস্কর, মনসুরুল হাসান জাকারিয়া, রুবেল আহমেদ, জাহেদ হোসেন, কামরুল ইসলাম কয়েস, আব্দুল্লাহ নাঈম, কাওছার আহমেদ রিফাত, নাঈম আহমদ, তাহমিদুল ইসলাম, মোশাহিদ আলী, কামরুল ইসলাম, মারুফ উদ্দিন, মোঃ মামুনুর রশীদ, মোঃ জিল্লুর রহমান সাইমুন, মোঃ জাবের আহমেদ, এম এম ইয়াজদীন, নিকুলাস মল্লিক, সারজুল ইসলাম, মো: আতাউর রহমান, আবুল হাসনাত খান, জাফর ইকরাম, হামীম আক্তার আলো, জাহিদুল ইসলাম, ইরফানুল হক রাব্বি, মোঃ মুজিবুর রহমান, রানু মিয়া, আব্দুল মুমিন রাহী, মোঃ কয়েস আহমেদ, মোঃ ইমাদ উদ্দিন রওনক, মোঃ রেজাউল করিম, সাইফুর রহমান মনি, রায়হান খান, মোঃ নাইমুর রহমান, মোঃ সবুজ উদ্দিন, রাহুল আলম, মোঃ আনিসুর রহমান, জাহাঙ্গীর আলম, ফয়সল আহমেদ আবিদ, গোলাম মোস্তফা নিজাম, শাহ আলী নেওয়াজ, আবদুস সহিদ, ফরহাদ জামান খান, ফরহাম হুসেন ফাহমিদ, কাওসার আহমেদ চৌধুরী, তানভীর আহমেদ চৌধুরী, তানভীর হোসেন, সাব্বির হাসান, তোফায়েল আহমদ, সিমুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম, মোঃ রুহুল আলম, আয়েশা আক্তার, আসমা আক্তার, আফজাল হুসাইন শাকিল, মোঃ সহিদুল ইসলাম, আব্দুল হাফিজ, সৈয়দা রিপা বেগম, আফজল হোসেন, রফিক আহমেদ, জাবের চৌধুরী, তাজুল ইসলাম সায়মন, ইফতেখার আহমেদ, ফাহমিদ আহমদ, রেজাউল ইসলাম খান, আবু তায়েব, প্রীতম ঘোষ, রুহিন মিয়া, দেলোয়ার করিম সাজু, সাহরিয়ার হোসেন সাকিব, সুহেদ আহমেদ, মাজহারুল ইসলাম, এনায়ের আহমস সানী, এস এম আবিদ রেজা, আবু তাহের নাহিম, মাহফুজুর রহমান খান, আজিজুল হাকিম, মো: ফখরুল ইসলাম, আহমদ হাফিজ, এমাদ উদ্দিন, নজরুল ইসলাম, জাফর ইমরান, মোঃ তোফায়েল, মোঃ আব্দুল হাদি, তারেক মাহমুদ, মোবারক মিয়া, তারেক ইবনে জালাল, তারেক আহমদ, মোঃ জামিল আহমেদ, মো: ফরহাদ আহমেদ এমন, মুক্তাদির আহমেদ, মৌ: ইছহাক চৌধুরী, মোঃ জাহেদুল ইসলাম, শাহীনুর রহমান, মিনহাজ উদ্দিন শিবলু, মাহবুবুর রহমান আল আমিন, মোঃ তোফায়েল মিয়া, ফরিদ আহমেদ পাবেল, মো: নূরুল ইসলাম-তোতা সরকার, মো: রিফাত উজ্জামান, আবুল মনসুর, জসীম উদ্দীন, শাহ আলম, মোঃ খালেদ, রায়হান আহমদ ও ইমতিয়াজ প্রমুখ।