মাধবপুরে বাইসাইকেলের ধাক্কায় আহত শিশুর মৃত্যু

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২৩, ২০২৩
মাধবপুরে বাইসাইকেলের ধাক্কায় আহত শিশুর মৃত্যু

Manual1 Ad Code

মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিনখোলা গ্রামে বাইসাইকেলের ধাক্কায় আহত সিয়াম (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১০টার সময় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় পথিমধ্যে সিয়াম মারা যায়।

Manual2 Ad Code

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Manual3 Ad Code

পুলিশ জানিয়েছে, গতকাল বুধবার (২২ মার্চ) সকাল ৯টার সময় ধর্মঘর-জগদীশপুর আঞ্চলিক সড়কের হরিনখোলা মোড়ের কাছে একটি বাইসাইকেলকে পেছন থেকে অপর একটি ব্যাটারি চালিত অটো (টমটম) ধাক্কা দিলে বাইসাইকেলটি রাস্তার পাশে দাঁড়ানো শিশু সিয়ামের ওপর আছড়ে পড়ে। এ ঘটনায় সিয়াম মাথায় আঘাত পায়। রাতে সিয়ামকে মাধবপুর উপজেলা সদরের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়া হলে সেখান তার অবস্থার অবনতি হয়। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে রেফার করা হয়। কিন্তু তার পিতা মাসুক মিয়া তাকে সিলেটে না নিয়ে বাড়িতে নিয়ে যান। বৃহস্পতিবার সকালে ১০টায় অবস্থার অবনতি দেখে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময় রাস্তায় সিয়াম মারা যায়।

লাশ উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা এসআই ইসমাইল হোসেন জানান, আর্থিক দূরাবস্থার কারনেই সিয়ামকে সিলেট নিয়ে যেতে পারেননি তার পিতা মাসুক মিয়া।

Manual1 Ad Code

এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে মাধবপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক জানিয়েছেন।

Manual4 Ad Code