হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ সদর থানার রিচি রাজার সংলগ্ন কবরস্থান থেকে এক যুবকের রক্তাত্ত মৃত দেহ উদ্ধার করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ। নিহতের নাম সোহাগ মিয়া (২৪), সে হবিগঞ্জ সদর থানার কালনী গ্রামের আরিফ মিয়ার পুত্র। গতকাল ১৪/১০/২০২১ ইং সকাল অনুমান ৭.১৫ ঘটিকার সময় রিচি বাজারের পার্শ্ববর্তী কবরস্থানে সোহাগ মিয়ার লাশ লোকজন পড়ে থাকতে দেখে থানায় সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় থানা পুলিশ সাংবাদিকদের জানান, রিচি গ্রামের বাসিন্দা মৃত আঙ্কুর উল্লার ছেলে সিরাজ উদ্দিনের বাড়িতে মাসিক বেতনে কাজ করতো সোহাগ। ১৩/১০/২০২১ ইং তারিখ রাতে সোহাগ মিয়া বাজার করতে রিচি বাজারে যায়, সেখান থেকে ফিরে আসার পথে হত্যাকান্ডের শিকার হয়। সিরাজ মিয়া থানায় উপস্থিত থাকা সাংবাদিকদের জানান, তাদের পারিবারিক সম্পত্তি নিয়ে তারই আপন ভাতিজা মোহাম্মদ জাহেদ আলী ও ভাই মোঃ তৈয়ব আলীর সাথে বিরোধ চলে আসছে। এরাই পরিকল্পিতভাবে সোহাগকে হত্যা করেছে বলে দাবি করেন তিনি।