• ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

জলসুখা দক্ষিণ আতপাড়া গ্রামে জনৈক আহমেদ রেদওয়ান এর বাড়িতে পুলিশের অভিযান

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২৪
জলসুখা দক্ষিণ আতপাড়া গ্রামে জনৈক আহমেদ রেদওয়ান এর বাড়িতে পুলিশের অভিযান

Manual8 Ad Code

জেলা প্রতিনিধি : ১০/১২/২০২৪ ইং তারিখ রাতে আজমিরীগঞ্জ থানার দক্ষিন আতপাড়া (জলসুখা) গ্রামের আহমেদ রেদওয়ানকে গ্রেফতার করতে অভিযান পরিচালনা করিয়াছে আজমিরীগঞ্জ থানা পুলিশ এই মর্মে আহমেদ রেদওয়ান এর পরিবারের লোকজন আমাদেরকে জানিয়েছেন। থানা সূত্রে জানা গেছে, আহমেদ রেদওয়ান আজমিরীগঞ্জ থানার একটি হত্যা মামলা সহ দুইটি মামলার পলাতক আসামী। ঘটনার বিশদ বিবরনে জানা যায় যে, বিগত-২৬/০১/২৪ ইং তারিখে দক্ষিন আতপাড়া গ্রামের দুই পক্ষের সংঘর্ষে রাসেল আহমদ নামে একজন লোক মারা যায়। উক্ত ঘটনায় রাসেল আহমদের পিতা বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যাহা আজমিরীগঞ্জ জি,আর ৫৬/২৪ ইং নম্বর ভুক্ত হয়। উক্ত মামলায় আহমেদ রেদওয়ান ৫ নং এজাহারভুক্ত আসামী। তাছাড়াও বিগত-২৪/১২/২৩ ইং তারিখে রুবেল আহমদ বাদী হয়ে আহমেদ রেদওয়ানকে ১নং এজাহারভুক্ত আসামী করে একটি মামলা দায়ের করেন। উপরোক্ত মামলায় ইতিমধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। উপরোক্ত মামলায় আদালত হইতে আহমেদ রেদওয়ানের নামে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করা হয়। উক্ত গ্রেফতারী পরোয়ানা মুলে পুলিশ অভিযান পরিচালনা করিয়াছেন মর্মে থানার অফিসার ইনচার্জ মহোদয় আমাদেরকে জানান। আহমেদ রেদওয়ান এর পরিবারের লোকজনের সহিত আলাপ কালে জানা যায় উক্ত ঘটনায় আহমেদ রেদওয়ান জড়িত নন। শত্রুতাবশত তাহাকে উপরোক্ত মামলায় আসামী করা হয়েছে। তাছাড়াও তিনি ২০২৪ ইং সন হইতে দেশের বাহিরে অবস্থান করিতেছেন।