বিদেশ পাঠানোর চুক্তি ঘিরে বিরোধ : নবীগঞ্জ-এ প্রভাবশালীর বিরুদ্ধে হামলার অভিযোগ

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৩
বিদেশ পাঠানোর চুক্তি ঘিরে বিরোধ : নবীগঞ্জ-এ প্রভাবশালীর বিরুদ্ধে হামলার অভিযোগ

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক : বিদেশ পাঠানোর চুক্তি ও পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে নবীগঞ্জ উপজেলার বনকাদিপুর গ্রামে এক পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় বাড়িঘর ভাঙচুর এবং গৃহকর্তা মো. জিল্লুর রহমান আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মনসুর আহমদ নামে এক ব্যক্তি স্ত্রী-সন্তানসহ ইংল্যান্ডে যাওয়ার জন্য স্থানীয়ভাবে প্রভাবশালী হিসেবে পরিচিত মো. আব্দুল ছালিকের সঙ্গে আর্থিক চুক্তিতে আবদ্ধ হন। সমঝোতা অনুযায়ী, বিদেশে পৌঁছানোর ছয় মাসের মধ্যে পুরো অর্থ পরিশোধ করার কথা ছিল।
গত ৮ এপ্রিল মনসুর আহমদ ইংল্যান্ডে যান। তবে সেখানে প্রত্যাশিত কর্মসংস্থান না পাওয়ায় তিনি অর্থনৈতিক সংকটে পড়েন। পরিবারের দাবি, এই পরিস্থিতিতে সময় চাইলেও পাওনা টাকার জন্য ধারাবাহিক চাপ ও হুমকি দেওয়া হয়।
মনসুর আহমদের অভিযোগ, লন্ডনে তার বাসস্থানে লোক পাঠিয়ে ভয়ভীতি দেখানো হয় এবং তার ছেলে মাসুমসহ পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়। সর্বশেষ গত শুক্রবার বিকেলে তার গ্রামের বাড়িতে হামলা চালানো হয়। এতে বাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর করা হয় এবং তার বাবা গুরুতর আহত হন। স্থানীয়রা তার আহত পিতাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবীগঞ্জে প্রেরণ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আগেও বিদেশে পাঠানোর নামে অর্থ নেওয়া ও পরবর্তীতে সম্পত্তি দখলের অভিযোগ রয়েছে। তবে প্রভাবশালী হওয়ায় অনেকে প্রকাশ্যে কথা বলতে চান না।
এ ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে।