• ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মৌলভীবাজারে নিজ বাড়ি থেকে তরুণী অপহরণঃ আসামীর বিরুদ্ধে মামলা দায়ের

sylhetsurma.com
প্রকাশিত জুলাই ২২, ২০২৪
মৌলভীবাজারে নিজ বাড়ি থেকে তরুণী অপহরণঃ আসামীর বিরুদ্ধে মামলা দায়ের

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার
মৌলভীবাজারে নিজ বাড়ি থেকে অপহৃত হয়েছেন সুরাইয়া আক্তার তমা (২২) নামের এক তরুণী। তিনি মৌলভীবাজার শ্রীমঙ্গল থানাধীন রাজাপুর গ্রামের ছাদিক আহমদের মেয়ে। ভিকটিমের পিতা মৌলভীবাজার জেলা বিএনপি নেতা ছাদিক আহমদের সাথে আলাপ করে জানা যায় যে, তাহার মেয়ে ভিকটিম সুরাইয়া আক্তার তমা একজন ছাত্রী। বিগত ২০২০ ইং সালে সিলেট জেলার মোগলাবাজার থানাধীন রায়খাইল গ্রামের মাহবুব আহমদের ছেলে ছাত্রলীগ নেতা মুহিবুর রহমান নাহিদের সাথে ফেসবুকের মাধ্যমে ভিকটিম সুরাইয়া আক্তার তমার পরিচয় হয়। তাহার পর থেকেই মুহিবুর রহমান নাহিদ ভিকটিম সুরাইয়া আক্তার তমার সাথে নানাভাবে যোগাযোগ করার চেষ্টা করতো এবং তাহাকে বিভিন্নভাবে উত্যক্ত করতো। এসকল ঘটনায় ভিকটিমের পিতা ছাদিক আহমদ বিগত ২১/০৫/২০২৪ ইং তারিখে মুহিবুর রহমান নাহিদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) এন্ট্রি করেন।
গতকাল ২১/০৭/২০২৪ ইং তারিখে ভিকটিম সুরাইয়া আক্তার তমাকে বাড়িতে রেখে ছাদিক আহমদ তার স্ত্রী লুৎফা বেগম ও ছেলে আব্দুল্লাহ আল মোনায়েমকে নিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যান। সেখান থেকে ফিরে এসে তাহার গৃহকর্মী সুমনা বেগমের কাছ থেকে জানতে পারেন যে, দুপুর অনুমান ১.০০ ঘটিকায় ছাত্রলীগ নেতা মুহিবুর রহমান নাহিদ আরো ৪/৫ জন অজ্ঞাত লোক নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ভিকটিম সুরাইয়া আক্তার তমাকে একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়। এই সংবাদ শুনে তিনি আরো লোকজন নিয়ে তাহার মেয়ের খোঁজে মুহিবুর রহমান নাহিদের বাড়িতে গিয়েও তার মেয়ে ভিকটিম সুরাইয়া আক্তার তমার কোন সন্ধান পান নি। পরবর্তীতে ভিকটিমের পিতা ছাদিক আহমদ বাদী হইয়া মুহিবুর রহমান নাহিদসহ অজ্ঞাতনামা ৪/৫ জন আসামীর বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরীর সাথে যোগাযোগ করিলে তিনি জানান যে, পুলিশের প্রাথমিক তদন্তে অপহরণের ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং শ্রীমঙ্গল থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে।