• ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মৌলভীবাজারে ধর্ম অবমাননার অপরাধে জয় কুমার চন্দের বিরুদ্ধে মামলা দায়ের

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ৪, ২০২৫
মৌলভীবাজারে ধর্ম অবমাননার অপরাধে জয় কুমার চন্দের বিরুদ্ধে মামলা দায়ের

Manual6 Ad Code

শেরপুর প্রতিনিধি
ফেইসবুক আইডি থেকে ইসলামবিরোধী বক্তব্য পোস্ট করায় জয় কুমার চন্দের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা দায়ের করা হয়েছে। মৌলভীবাজার সদর থানার আইনপুর গ্রামের আব্দুল ওয়াহাবের পুত্র আব্দুল লতিফ বাদি হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় এ মামলা দায়ের করেন। মামলা নং- ৮, তারিখ ০৩/০৮/২০২৫ইং। মামলার এজাহার ভূক্ত আসামী জয় কুমার চন্দ আইনপুর গ্রামের জিতেন্দ্র চন্দের পুত্র। মামলা বাদী এজাহারে উল্লেখ করেন, আসামী উগ্র হিন্দু সম্প্রদায়ের লোক হয়। সে নাস্তিক, ধর্ম নিরপেক্ষ ও সমাজতন্ত্রের দালাল। গত ২৫/০৭/২০২৫ ইং তারিখে সে তার নামীয় ফেইসবুক আইডি থেকে ইসলামবিরোধী বক্তব্য পোস্ট করে। এ নিয়ে এলাকায় সালিশ বৈঠক ডাকলেও সে উপস্থিত না হয়ে তার ফেইসবুক আইডি থেকে একের পর এক ইসলাম বিদ্বেষী কথাবার্তা প্রচার করে। আর এরই ধারাবাহিকতায় তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা দায়ের করা হয়।