যুবদল নেতা রায়েস-এর অপরাধ কর্মকান্ডে অতিষ্ঠ উপজেলাবাসী

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৪
যুবদল নেতা রায়েস-এর অপরাধ কর্মকান্ডে অতিষ্ঠ উপজেলাবাসী

Manual5 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি ::::
বিএনপি সরকার গঠন করেছে প্রায় দুই বছর হতে চললো। কিন্তু এখনো নিজ দলীয় অপরাধীদের দমন কিংবা সংশোধনের কোনো উল্লেখযোগ্য পদক্ষেপই চোখে পড়েনি। শুধুমাত্র প্রমাণাদিসহ কেউ দোষী সাব্যস্থ হলে তাকে দল থেকে বহিষ্কার ছাড়া আর কোনো ব্যবস্থা আজ পর্যন্ত নেয়নি দলটি। এতে জনমনে নানা প্রশ্নের দেখা দিয়েছে। সচেতন নাগরিকরা মনে করেন, যতদিন না বিএনপি তার দল কিংবা সহযোগী সংগঠনের অপরাধীদের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা না রাখবে কিংবা উল্লেখযোগ্য শাস্তির আওতায় না আনবে, ততদিন দলের প্রতি সাধারণ মানুষের শতভাগ আস্থা তৈরি হবে না। এর কারণ হিসেবে তারা বলেন, ৫ আগস্টের পর থেকে সারাদেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন বিতর্কিত কর্মকান্ড এসব বিষয়ে মানুষের মনে ভুল ধারণার সৃষ্টি হয়েছে। সুতরাং, যত দ্রুত সম্ভব অপরাধীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কার্যত ব্যবস্থা নিতে হবে।
নবীগঞ্জ উপজেলার বিভিন্ন ভুক্তভোগী জনতা জানান, আওয়ামী লীগ সরকার দেশ ত্যাগের পর থেকেই এলাকায় বেশ প্রভাবশালী হয়ে উঠে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল। এসব দলের বেশ কয়েকজন উগ্রপন্থি নেতা প্রায়ই এলাকায় নিজেদের দাপট খাটিয়ে বিভিন্ন অপকর্ম চালিয়ে নিজে ও দলীয় কর্মীদের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েন। পরবর্তীতে জাতীয় নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করার পর থেকেই তাদের দৌরাত্ম আরো বেড়ে যায়। তবে, সবাইকে ছাপিয়ে কয়েক ধাপ এগিয়ে রয়েছেন যুবদল নেতা রায়েস চৌধুরী। সম্প্রতি নবীগঞ্জ উপজেলায় সব চেয়ে বড় অপরাধ গ্যাং হিসেবে তার নাম সবার উপরে।
তারা বলেন, বিএনপি সরকার গঠনের পর থেকেই এলাকায় চরম বেপরোয়া কর্মকান্ড শুরু করে রায়েস গ্রুপ। তাদের হাত থেকে রেহায় পায়নি দিনমজুর, শিক্ষক, ব্যবসায়ী, চাকরিজীবী কিংবা মসজিদের ইমাম। সবার কাছ থেকে দৈনিক কিংবা মাসিক হারে চাঁদা আদায় করছেই গ্রুপের সদস্যরা। এমন উপজেলার যেকোনো স্থানে কেউ ঘর, ভবন কিংবা ব্যবসা প্রতিষ্ঠান করতে হলে রায়েসকে আগে বড় অঙ্কের টাকা দিতে হবে। নয়তো, কাজ বন্ধ রেখে মালামাল লুট, শ্রমিকদের মারধর ও মালিকপক্ষকে প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করে চাহিদা মাফিক টাকা আদায় করে নিবেই নিবে। দিন দিন তার এমন বেপরোয়া কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে উঠছেন উপজেলার আপামর জনতা। এ নিয়ে উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় বেশ কয়েকবার পঞ্চায়েতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রায়েসকে কীভাবে দমন করা যায় সেসব বৈঠকে আলোচনার বিষয় বস্তু ছিল এটাই।
স্থানীয়রা জানান, সরকার দলের একজন উচ্চপদস্থ নেতা বা কর্মকর্তার ছত্রছায়ায় এমন অপকর্ম চালিয়ে যাচ্ছে রায়েস গ্রুপ। যার কারণে থানা পুলিশ তার ব্যাপারে সম্পূর্ণ নির্বিকার। তাদের কাছে শত শত অভিযোগ থাকার পর তারা বলে কোনো অভিযোগ পায়নি। এমনি রায়েসের নামে কেউ কোনোদিন কোনো অভিযোগই দেয়নি। ফলে স্থানীয় জনতা থানা পুলিশ না করে উপর মহলের দৃষ্টি আকর্ষণ ও তাদের হস্তক্ষেপ কীভাবে পাওয়া যায় সে ব্যাপারে মতবিনিময় করতেই একাধিকবার বৈঠকে বসেছেন। আশাকরি খুব দ্রুত একটি পথ পাওয়া যাবে, যা দ্বারা উপজেলাবাসী সুষ্ঠু সমাধান পেতে পারেন।