চারদিনের ব্যবধানে ভারতের আবারও ১ রানের হার!!!!!!

প্রকাশিত এপ্রিল ৯, ২০১৬

Manual5 Ad Code

সিলেট সুরমা ডেস্ক::::::: দিনের ব্যবধানে আরও একটি এক রানের হারের মুখ দেখলো ভারতীয় ক্রিকেটরা! ফ্লোরিডার লডারহিলে গেল শনিবার টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১ রানে হেরেছিল ভারত। জয়ের জন্য শেষ বলে দুই রান লাগলেও সেই রান নিতে ব্যর্থ হয়েছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

Manual2 Ad Code

এবার ৫০ ওভারের ম্যাচে অস্ট্রেলিয়া ‘এ’ দলের কাছে এক রানে হারল ভারত ‘এ’ দল। শেষ বলে ভারত ‘এ’ দলের জয়ের জন্য প্রয়োজন ছিল তিন রান, হাতে চার ছিল উইকেট। তখনও এক প্রান্তে ৮৪ রানে অপরাজিত সঞ্জু স্যামসন। কিন্তু শেষ বলে এক রান পূর্ণ করে দ্বিতীয় রান নিতে গিয়ে রানআউটে কাটা পড়েন শার্দুল ঠাকুর। ফলে এক রানেই হারলো ভারত ক্রিকেট দল।

Manual5 Ad Code

মঙ্গলবার কুইন্সল্যান্ডে আগে ব্যাট করতে নেমে নিক ম্যাডিনসন (১১৮) ও কার্টিস প্যাটারসনের (১১৫) জোড়া সেঞ্চুরিতে ছয় উইকেট হারিয়ে ৩২২ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া ‘এ’ দল। বড় লক্ষ্যে খেলতে নেমে ভালোই জবাব দিচ্ছিল ভারত ‘এ’ দল। মনিশ পান্ডে দ্বিতীয় সেঞ্চুরিতে (১১০) জয়ের পথেই ছিল সফরকারীরা।

Manual3 Ad Code

শেষ ওভারে ভারত ‘এ’ দলের জয়ের জন্য প্রয়োজন ছিল ৯ রান, হাতে ৪ উইকেট। তখনও এক প্রান্তে ৮৪ রানে অপরাজিত সঞ্জু স্যামসন। কেন রিচার্ডসনের করা শেষ ওভারের প্রথম চার বল থেকে ৬ রান নিতে পারে সফরকারীরা।

Manual5 Ad Code

পঞ্চম বলে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন স্যামসন। জয়ের জন্য শেষ বলে চাই ৩ রান। কিন্তু শেষ বলে এক রান পূর্ণ করে দ্বিতীয় রান নিতে গিয়ে রানআউটে কাটা পড়েন শার্দুল ঠাকুর। ফলে ১ রানে জয় পায় স্বাগতিকরা।

তবে এই ম্যাচ হারলেও চার দলের এই সিরিজের ফাইনালে খেলবে ভারত ‘এ’ দল। আর ফাইনালে তাদের প্রতিপক্ষ এই অস্ট্রেলিয়া ‘এ’ দলই। আগামী রোববার ম্যাককেতে অনুষ্ঠিত হবে ফাইনাল।