‘জ্যাম’ ছবিতে অভিনয় করছেন পূর্ণিমা

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ৩, ২০১৯
‘জ্যাম’ ছবিতে অভিনয় করছেন পূর্ণিমা

Manual2 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : গেল বছরের শেষের দিকে চলচ্চিত্রে ফিরেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামূলের নির্দেশনায় ‘জ্যাম’ ছবিতে অভিনয় করছেন তিনি। এরইমধ্যে বেশকিছু অংশের কাজ শেষও করেছেন। পূর্ণিমা জানান, এফডিসিতে নির্বাচনের আগে বেশকিছু অংশের কাজ হয়েছে। এবার গানের শুটিং শুরু হবে। আশা করি, কাজটি দর্শকরা পছন্দ করবেন। পূর্ণিমা আরো বলেন, ‘জ্যাম’ ছবিটি কোনো নায়ক বা নায়িকাকেন্দ্রিক না। পুরোটা গল্পনির্ভর ছবি।

Manual4 Ad Code

অচিরেই এ ছবির কাজ শেষ করে নেয়ামূলের পরের ছবি ‘গাঙচিল’-এর কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে তার। ‘গাঙচিল’ ছবিতে ফেরদৌস ও পূর্ণিমা অভিনয় করবেন। এদিকে সম্প্রতি ‘কে হবে মাসুদ রানা’ শিরোনামের রিয়েলিটি শোর বিচারক হয়েছেন পূর্ণিমা। চ্যানেল আইয়ের আয়োজনে এই শোর বিভিন্ন প্রক্রিয়ায় বিচারক হিসেবে কাজ করেছেন তিনি। ছবিতে অভিনয়ের পাশাপাশি আরটিভিতে প্রচার চলতি পূর্ণিমার উপস্থাপনায় ‘এবং পূর্ণিমা’ শীর্ষক অনুষ্ঠানটি দর্শকরা পছন্দ করেছেন। সামনে নতুন টিভিসি ও ছবিতে দেখা যাবে এ পর্দাকন্যাকে। আর ভালো গল্পের ছবি পেলে নিয়মিত আরো কাজ করবেন বলেও জানান তিনি।

Manual6 Ad Code