দোয়ারাবাজারে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০১৬

Manual5 Ad Code

আশিস রহমান, দোয়ারাবাজারঃ
‘অতীতকে জানবো, আগামীকে গড়বো’ এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় দোয়ারাবাজারেও আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০১৬ দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে দোয়ারাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়গামী এক বর্ণাঢ্য র্যালি  বের হয়। পরে র্যালীশেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী বীর প্রতীক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ প্রমুখ সহ আরো অনেকে। এসময় শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।