সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের আলহাজ্ব মাওলানা আকবর আলীর মনোনয়নপত্র সংগ্রহ

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১৬, ২০১৮

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম (মুফতি মুহাম্মদ ওয়াক্কাস) এর পক্ষ থেকে মনোনয়ন পত্র বিক্রয় শুরু হয়েছে। বৃহস্পপতিবার এই কর্মসুচি উদ্বোধন করেন সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মো: ওয়াক্কাস। এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, যুগ্মমহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি প্রিন্সিপাল বেলায়েত হোসাইন ফিরোজী, সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করিম, সাহিত্য সম্পাদক প্রিন্সিপাল সৈয়দ রেজোয়ান আহমদ, মহানগর সেক্রেটারি মুফতি আতাউর রহমান খান, সম্পাদক মন্ডলীর সদস্য ভাইস চেয়ারম্যান হাফিজ রশিদ আহমদ, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সৈয়দ শামসুল ইসলাম, যুব জমিয়ত সভাপতি মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, যুব জমিয়ত নেতা এইচ এম মনিরুজ্জামান, ছাত্র জমিয়ত সভাপতি তোফায়েল গাজালি, মহানগর ছাত্র জমিয়ত সভাপতি নিজাম উদ্দিন আল আদনান, ছাত্রনেতা মাহফুজ আহমদ।

Manual3 Ad Code

এদিকে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের জন্য প্রবাসী জমিয়ত নেতা আলহাজ্ব মাওলানা আকবর আলীর পক্ষে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন মুফতি মাহফুজ আহমাদ,নিজাম উদ্দীন আদনান।

Manual5 Ad Code