• ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মী আবু হানিফা মোহাম্মদ শুয়াইব সন্ত্রসী হামলায় আহত

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২৬, ২০১১
বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মী আবু হানিফা মোহাম্মদ শুয়াইব সন্ত্রসী হামলায় আহত

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ:
গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মী আবু হানিফা মোহাম্মদ শোয়েবের উপর সন্ত্রসী হামলা চালায় এক দল সন্ত্রাসী। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি র‍্যালি শেষ করে বাসায় ফেরার পথে একদল সন্ত্রাসী আবু হানিফা মোহাম্মদ শোয়েবের উপর সন্ত্রসী হামলা করে। এতে তিনি আহত হয়ে স্থানীয় একটি ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন। এ ঘটনায় ভিকটিমের সাথে যোগাগোগ করলে তিনি জানান, শনিবার তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি র‍্যালি শেষ করে অনুমান বিকাল ৫ ঘটিকার সময় বাসায় ফেরার পথে ছাতক বাজারে পৌছামাত্র ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল তার পথরোধ করে এবং তার উপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি রক্তাক্ত জখমপ্রাপ্ত হন। তিনি আরও জানান হামলাকারীরা ছাতক উপজেলা আওয়ামি লীগের সঙ্গপাঙ্গ। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ত্রাসীদের হামলায় আবু হানিফা মোহাম্মদ শুয়াইব অজ্ঞান হয়ে পরলে স্থানীয় লোকেরা তাকে দেব ফার্মেসী নামক একটি স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। এই প্রতিবেদন লিখার আগ পর্যন্ত কোন মামলা দায়েরর খবর পাওয়া যায় নাই।