• ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জগন্নাথপুরের বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষের মামলায় বিএনপির ৭ জনের ১০ বছরের সাজা

sylhetsurma.com
প্রকাশিত জুন ৫, ২০২৫
জগন্নাথপুরের বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষের মামলায় বিএনপির ৭ জনের ১০ বছরের সাজা

Manual1 Ad Code

নিজস্ব প্রতিনিধি
গতকাল সুনামগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত এর বিচারক মোঃ রেজাউল করিম ২০২২ সালের জগন্নাথপুর থানার একটি মামলায় ৭ জনকে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করে রায় ঘোষনা করেন। সাজাপ্রাপ্ত আসামীরা হলো, জগন্নাথপুর থানা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, প্রচার সম্পাদক জাকারিয়া আহমদ, ছাত্রদল নেতা হিরন মাহমুদ, তুহিন আহমদ, মাফি আহমদ ও ময়নুল হোসেন। মামলা নং- জগন্নাথপুর থানার মামলা নং-০৮, তারিখ ০৩/০৮/২০২২ইং, জি.আর. মামলা নং-২৩০/২০২৫ইং। জামিনে থাকা আসামীদের জামিন বাতিল করে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেন। এছাড়া মামলার আসামী জাহাঙ্গীর আলম ও জাকারিয়া আহমদ পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, বিগত ৩ আগষ্ট ২০২২ইং তারিখে আসামীগণ তাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে দাবীতে জগন্নাথপুর বাজারে একটি বিক্ষোভ মিছিল বাহির করে। একপর্যায়ে তাদের সাথে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে এক সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরবর্তীতে উক্ত ঘটনায় জগন্নাথপুর থানা ছাত্রলীগের সভাপতি তারেক আহমদ বাদী হয়ে জগন্নাথপুর থানায় ছাত্রদলের ৭ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশীট দাখিল করিলে মামলাটির বিচারিক কার্য্য শুরু হয় এবং দীর্ঘ বিচারিক কার্য্যক্রম শেষে গতকাল সুনাগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক এ রায় প্রদান করেন।
এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাথে আলোচনাকালে তিনি মামলার রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে মর্মে সন্তুষ্টি প্রকাশ করেন। আসামী ও তাহাদের স্বজনরা রায়ের প্রতিক্রিয়ায় বলেন, আসামীরা ন্যায় বিচার হইতে বঞ্চিত হইয়াছেন।