• ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কুলাউড়া উপজেলা ছাত্রলীগের ৩ যুগ্ম সাধারণ সম্পাদক অনুমোদন

sylhetsurma.com
প্রকাশিত জুন ২৮, ২০১৩
কুলাউড়া উপজেলা ছাত্রলীগের ৩ যুগ্ম সাধারণ সম্পাদক অনুমোদন

Manual6 Ad Code

কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ছাত্রলীগকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে তিনজনকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে অনুমোদন দেওয়া হয়েছে। উপজেলা ছাত্রলীগের জরুরি সাংগঠনিক সিদ্ধান্তে আবু সায়হাম রুমেল, হুমায়ূন কবির সাহান ও মোহাম্মদ আলী রাশেদকে অনুমোদন দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৭ জুন) সকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মতলিব ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মান্নার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে নেতৃত্বকে আরও সক্রিয় করা এবং ছাত্রলীগের আদর্শ বাস্তবায়নে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।