জগন্নাথপুর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে তান্ডব, কর্মচারীকে মারধর করে অপসারণ

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৪
জগন্নাথপুর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে তান্ডব, কর্মচারীকে মারধর করে অপসারণ

Manual3 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পরিবার পরিকল্পনা অফিসে উগ্রপন্থী জনগোষ্ঠীর সদস্যরা হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে।  গতকাল (১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।  হামলাকারীরা সেই অফিস ব্যাপক ভাঙচুর ও ৮নং ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক পাপলু চন্দ নামে একজন কর্মচারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এছাড়াও তাকে জোরপূর্বক চাকরি থেকে অপসারণ করতে বাধ্য করে হামলাকারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরের দিকে একদল লোক হঠাৎ করে জগন্নাথপুর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে প্রবেশ করে। প্রবেশ করেই তারা অফিসের আসবাবপত্র ভাঙচুর শুরু করে এবং অফিসে কর্মরতদের উপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অফিসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগীদের অভিযোগ- হামলাকারীরা ভয়ভীতি ও হুমকি দিয়ে একজন কর্মচারীর কাছ থেকে পদত্যাগপত্রে স্বাক্ষর আদায় করে নেয়। হামলার সময় বাধা দিতে গেলে রুপক রাজ বৈদ্য নামে কর্মচাকের তারা বেধড়ক মারধর করে। অফিসে প্রায় ঘণ্টাখানেক তান্ডব চালিয়ে তারা পালিয়ে যায়।
ঘটনার পর আহতদের স্থানীয় হাসপাতালে চিৎকিসা দেওয়া হয়।  এ ঘটনায় অফিস কর্তৃপক্ষ তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
এদিকে, ঘটনার পর থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং জড়িতদের আটক করার আশ্বাস প্রদান করে।