ইসরায়েলী পণ্য বিক্রি করায় সারা দেশের ন্যায় দোয়ারাবাজারে কোকাকোলার ডিলারে ভাঙচুর : আহত ৫

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৩
ইসরায়েলী পণ্য বিক্রি করায় সারা দেশের ন্যায় দোয়ারাবাজারে কোকাকোলার ডিলারে ভাঙচুর : আহত ৫

Manual3 Ad Code

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
ফিলিস্তিনে ইসরায়েলী আগ্রাসনের প্রতিবাদে সুনামগঞ্জের দোয়ারাবাজার থানাধীন মহব্বতপুর বাজারে ইসরাইল বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে কোকাকোলাসহ ইসরায়েলে উৎপাদিত বিভিন্ন পণ্যের দোকানের উপর হামলা-ভাঙচুর করা হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলী বাহিনীর অব্যাহত বোমা হামলা ও গণহত্যার প্রতিবাদের পাশাপাশি ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে দোয়ারাবাজার থানার মহব্বতপুর বাজার এলাকায় বিক্ষোভ মিছিল শেষে এই হামলা ও ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।

দুপুর ২টা ১০ মিনিটের দিকে মহব্বতপুর বাজার জামে মসজিদের সামনে মানববন্ধন শেষে সেখান থেকে শুরু হওয়া মিছিলটি মহব্বতপুর বাজার প্রদক্ষিণ করে। এতে প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন।

Manual6 Ad Code

মিছিল শেষে উত্তেজিত জনতা মহব্বপুর বাজারে অবস্থিত “মায়ের আশির্বাদ ষ্টোর” সহ আরও ৫টি দোকানে কোকাকোলা ও ইসরায়েলী পণ্য বিক্রি করার অভিযোগে ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠি দিয়ে ভাঙচুর চালায়। দোকানের মালিক ও কর্মচারীরা বাধা দিতে গেলে তাদেরকে মারধর করা হয়। এছাড়াও মহব্বতপুর বাজারে অবস্থিত বাটার জুতার শোরুমেও ইট-পাটকেল নিক্ষেপ এবং সাইনবোর্ড ভাংচুরের ঘটনা ঘটে।

Manual7 Ad Code

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান বলেন, ‘ইসরায়েলী পণ্য বিক্রির অভিযোগে উত্তেজিত জনতা মহব্বতপুর বাজার এলাকার কয়েকটি দোকান ও বাটার জুতার শোরুমের সাইনবোর্ডে ভাঙচুর চালায়। এ ঘটনায় মায়ের আশির্বাদ ষ্টোরের মালিক দুই ভাই বাপ্পু চন্দ ও কৃষ্ণ কান্ত চন্দ, চয়ন পুরকায়স্থ, নিজাম উদ্দিন সহ অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।’

Manual3 Ad Code