ছাতক বাজারে পুলিশ-বিএনপি সংঘর্ষ : সরকারী গাড়ি ভাংচুর : গ্রেফতার ৩

sylhetsurma.com
প্রকাশিত জুন ১২, ২০২২
ছাতক বাজারে পুলিশ-বিএনপি সংঘর্ষ : সরকারী গাড়ি ভাংচুর : গ্রেফতার ৩

Manual8 Ad Code

ছাতক প্রতিনিধি :
গতকাল ১১ জুন (শনিবার) বিকাল অনুমান সাড়ে ৩টার দিকে বিএনপির নেতাকর্মীরা একটি সরকার বিরোধী মিছিল শেষে ছাতক বাজারে অবস্থান নিলে সেখানে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। এ সংঘর্ষে পুলিশসহ প্রায় অর্ধশত নেতাকর্মী ও সাধারণ জনগণ মারাত্মকভাবে আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল হইতে ১ জনকে এবং পরবর্তীতে অভিযান পরিচালনা করে আরোও ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় বলে জানা যায়। পরবর্তীতে ছাতক থানার এস.আই নয়ন কুমার কর বাদী হয়ে বিএনপির ১৫জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫/৩০ জনের বিরুদ্ধে ছাতক থানায় নাশকতা ও গাড়ী ভাংচুরের ধারায় একটি মামলা দায়ের করেন (ছাতক থানা মামলা নং-১৬, তাং-১১/০৬/২০২২ইং)। মামলার আসামীরা হলেন, মাহবুব ইসলাম মোবারক, সৈয়দ তিতুমীর আহমদ, মোঃ নুর হোসেন, ফয়জুল আহমদ পাবেল, আব্দুল মজিদ রনি, শামসুর রহমান বাবুল, আব্দুর রহমান, শামসুর রহমান শামসু, মাঃ মঈনুল হক, এস.এম. লায়েক শাহ, হিফজুল বারী শিমুল, জসিম উদ্দিন, মামনুন, লিজন মিয়া তালুকদার ও আনোয়ার হোসেন।

Manual6 Ad Code

মামলার বিবরণে জানা যায়, শনিবার বিকাল অনুমান ৩ ঘটিকার পর মামলার বাদী এস.আই. নয়ন কুমার কর ছাতক থানা এলাকায় সরকারী ডিউটি পালনকালে সংবাদ পান যে, বিএনপির নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সরকারী বিরোধী মিছিল শেষে ছাতক বাজারে অবস্থান নিয়া রাস্তা অবরোধ করিয়া নাশকতামূলক কর্মকান্ড ঘটাইতেছে। ঘটনার সংবাদ পাইয়া তিনি অফিসার ইনচার্জের অনুমতি নিয়া সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে যান এবং বিএনপি নেতাকর্মীদের উশৃঙ্খল আচরণ করতে বাধা প্রদান করেন। এতে বিএনপি নেতাকর্মীরা সৈয়দ তিতুমীর-এর নির্দেশে পুলিশৈর উপর ইট-পাটকেল নিক্ষেপ করিতে থাকে এবং পুলিশ পিকআপ ভ্যান যার রেজিঃ নং-সিলেট-ম-১১-০১৩৮ গাড়ীটির সম্মুখের গ্লাস ভাঙ্গা সহ সরকারী বেসরকারী আরো কয়েকটি গাড়ী ভাংচুর করে। উশৃঙ্খল নেতাকর্মীদের ইট-পাটকেলের আঘাতে পুলিশ কং/৯২৪ মোঃ আমীর হোসেন ও কং/১১৫২ মোঃ এমদাদ হোসেন আঘাত প্রাপ্ত হয়। পুলিশ উশৃঙ্খল বিএনপির নেতাকর্মীদের ধাওয়া করিয়া বিএনপি নেতা মাহবাবু ইসলাম মোবারককে ঘটনাস্থল হইতে ধৃত করেন। অন্যান্য নেতাকর্মীরা পালাইয়া গিয়া আত্মগোপন করে। জখমী কংদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরবর্তীতে পুলিশ অভিযান চালাইয়া সৈয়দ তিতুমীর আহমদ ও মোঃ নুর হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

Manual4 Ad Code