• ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ছাতকে ধর্ষণ মামলার আসামী সুমনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ১, ২০২৫
ছাতকে ধর্ষণ মামলার আসামী সুমনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Manual6 Ad Code

ছাতক প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলার ছাতক আমলগ্রহণকারী আদালতের বিচারক মোঃ সুমন আলী নামীয় এক পলাতক আসামীর বিরুদ্ধে গতকাল গ্রেফতারি পরোয়ানার আদেশ দিয়েছেন। পলাতক মোঃ সুমন আলী সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের নয়া লম্বাহাটি গ্রামের মোঃ ফখর উদ্দিনের পুত্র। মোঃ সুমন আলীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধীত-২০২৫) এর ৭/৯ (৩)/৩০ ধারায় থানা ও আদালতে মামলা চলমান রয়েছে। মামলা নং জি আর ৩৫১/২৫ইং। মামলার অন্যান্য আসামীরা হলেন, ১। মোঃ সুমন আলী (২৩), পিতা- মোঃ ফাকের উদ্দিন, সাং- নয়া লম্বাহাটি, ২। সোহেল আহমদ (২৩), পিতা- রুস্তম আলম কুদ্দুছ, সাং- কালারুকা, উভয় ডাকঘর- কালারুকা, থানা/উপজেলা- ছাতক, জেলা- সুনামগঞ্জ, ৩ । রহিম উদ্দিন (২৫), পিতা- কাদির মিয়া, সাং- গোবিন্দপুর, ডাকঘর- সুনামগঞ্জ, থানা/উপজেলা- সুনামগঞ্জ সদর, জেলা- সুনামগঞ্জ সহ অজ্ঞাতনামা ৩/৪ জন।