জামালগঞ্জে কলেজ ছাত্রী অপহরণের জের, অপহরণকারীকে না পেয়ে পিতাকে লাঞ্চিত ও প্রাণনাশের হুমকি দিলেন বিএনপি নেতারা

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২৪
জামালগঞ্জে কলেজ ছাত্রী অপহরণের জের, অপহরণকারীকে না পেয়ে পিতাকে লাঞ্চিত ও প্রাণনাশের হুমকি দিলেন বিএনপি নেতারা

Manual3 Ad Code

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ থেকে ::: জামাগঞ্জে কলেজ ছাত্রী তাহমিনা বেগম মুন্নী (২৬)কে অপহরণের জন্য অপহরণকারী সাইদুল হাসানের বয়োঃবৃদ্ধ পিতা নজরুল ইসলামকে লাঞ্চিত, মামলা-মোকদ্দমা দিয়ে শায়েস্তা ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন বিএনপি নেতা আহমেদ জাকি, মাহবুব আলম ও অপহৃতা তাহমিনা বেগম মুন্নী’র পরিবারের লোকজনসহ স্থানীয় বিএনপি’র আরও কয়েক ব্যক্তি। ঘটনাটি সংঘটিত হয় গত ২৫ ডিসেম্বর ২০২৪ ইংরেজী বিকেলে। এর আগেও অপহৃতা তাহমিনা বেগম মুন্নী’র পরিবারের লোকজনসহ বিএনপি’র বিভিন্ন স্তরের নেতা-কর্মী দোয়ারাবাজার থানাধীন পূর্ব নৈনগাঁওস্থ নজরুল ইসলামের বাড়িতে এসে ব্যাপক তল্লাশী চালানো হয়। এক পর্যায়ে বিএনপি নেতারা নজরুল ইসলাম ও তার পরিবারের লোকজনকে নানাভাবে ভয়ভীতি, মামলা দিয়ে জেলে ঢুকানো এবং প্রাণনাশের হুমকি দিয়ে যায়। বিএনপি নেতারা নজরুল ইসলামকে শাসায় যে, তিনি যদি ভিকটিম তাহমিনা বেগম মুন্নীকে ফিরিয়ে না দিতে পারেন, তবে তাদেরকে কঠিন পরিস্থিতির সম্মুখিন হতে হবে।
এ বিষয়ে নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, তিনি তার পুত্রের সাথে মোবাইলে যোগাযোগ করলে সে তাহমিনা বেগম মুন্নীকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানায় একই সঙ্গে সে জানায় বর্তমানে সে তাহমিনা বেগম মুন্নীকে নিয়ে লন্ডনে অবস্থান করছে। তবুও বিএনপি নেতারা তাকে ও তার পরিবারের লোকজনকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। প্রাণনাশের হুমকির বিষয়ে নজরুল ইসলাম ঐদিন দোয়ারাবাজার থানায় একখানা জিডি এন্ট্রি দায়ের করতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার জিডি গ্রহণ করতে অস্বীকৃতি জানান এবং ভিকটিম তাহমিনা বেগম মুন্নীকে অতি সত্তর উদ্ধার করে থানা কিংবা পরিবারের নিকট হস্তান্তরের নির্দেশ দেন।