বিগত ১৭ বছর স্বৈরাচারী শেখ হাসিনার দুঃশাসনে নিষ্পেষিত হয়েও যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর অদর্শ ও গণতান্ত্রিক অকুতোভয় সংগ্রামের সংকল্প নিয়ে সুন্দর একটি দেশ গঠনের জন্য বিএনপির রাজনীতি করেছিলাম আজকে বিএনপি ক্ষমতায় থাকা সত্বেও চরমভাবে আমরা হতাশ হতে হচ্ছি। কারণ বিএনপির ক্ষমতা গ্রহণের পর থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পরিবর্তে চরম অবনতির দিকে এগিয়ে তলিয়ে যাচ্ছে। জানমালের নিরাপত্তা নিয়ে সর্বসাধারণ উৎকণ্ঠিত। সর্বত্রই ছিনতাই, খুন, ধর্ষণ এবং চাঁদাবাজি ও মামলা বানিজ্য বিরাজমান, যার অধিকাংশের সাথে জড়িত বিএনপির নেতাকর্মীরা। এমনকি এর থেকে রেহাই পাচ্ছে না নিজ দলের লোকেরা ও। এসব নিয়ে নিজ দলের ভিতর থেকে কেউ গঠনমূলক সমালোচনা করলে তাকে দল থেকে বহিষ্কার ও আবার কখনো অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে । যার ফলে বিএনপি দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বিশেষ করে ত্যাগি ও সৎ নেতাদের কেউ কেউ স্বেচ্ছায় দল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আবার এসব অনিয়মের বিরুদ্ধে মুখ খুলায় কোন কোন নেতাকর্মীদেরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে। অনেক নেতাকর্মী এমনও আছেন যারা বিগত ১৭ বছর হাসিনার মিথ্যা মামলার ভার মাথায় নিয়ে বেড়িয়েছেন তাদেরকে সেসব মামলা থেকে অব্যাহতি দেওয়ার পরিবর্তে বরং এসব মামলা দিয়ে হাইব্রিড নেতারা মামলা বানিজ্যের মাধ্যমে হয়রানি করছেন। এ বিষয়ে লাগাম ধরার মতো কেউ নেই, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে এসব নিয়ে প্রশ্ন করলে তিনিও এসব প্রশ্ন এড়িয়ে যান। মনে হয় যেন দেশের সংসদ ভবন থেকে নিয়ে গ্রামের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত চলছে রাজনৈতিক সার্কাস ও জনগণের সাথে তামাশা।
নিচে বিগত কয়েক দিনে বিএনপির অন্তরকলহে নিজ দলের নেতাকর্মীদের হাতে কতজন নেতাকর্মী নিহত হয়েছেন তার কিছু তথ্য তুলে ধরা হলো।
★গত ১ই জুলাই ২০২৬ পটুয়াখালীতে ইউনিয়ন ছাত্রদল সভাপতির হাতে একই ইউনিয়নের শ্রমিকদল সভাপতি রিপন কাজী নামক এক যুবক নিহত।
তথ্যসুত্রঃ প্রথম আলো
★ ৩ ই জুলাই ২০২৬ ফরিদপুরের ভাঙা উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব সজীব মাতবর এর হাতে নিজ দলের এক কর্মী নিহত। তথ্যসুত্র : কালবেলা
★১৯ ই জুলাই ২০২৬ এ কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষে কাছুম আলী নামক এক বিএনপি নেতা নিহত তথ্য সূত্র : কালবেলা
★ ২০ ই জুলাই ‘২৬ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি জাহিদুল আলম একই উপজেলার ছাত্রদল নেতা মোকাররম হোসেনের হাতে নিহত হন। তথ্যসূত্র : প্রথম আলো
★ ২২ ই জুলাই রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মী ইব্রাহিম পলাশ একই দলের কর্মী মোস্তফা হোসাইন এর নিহত। সূত্র : প্রথম আলো
★ ২৬ ই জুলাই রাজধানীর কাফরুলে যুবদলের কর্মী ইউসুফ আলী এবং ২৭ ই জুলাই নারায়ণগঞ্জে বিএনপি কর্মী রাজু আহম্মেদ স্বীয় দলের নেতাকর্মীদের হাতে নিহত
সূত্র: প্রথম আলো
উপরোক্ত তথ্য শুধুমাত্র জুলাই মাসের এবং দেশের প্রথম সারির দুটি পত্রিকা মারফত পাওয়া।
যদি বিএনপি ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত সংগঠিত অপরাধের ফিরিস্তি তুলে ধরা হয় তাহলে সুদীর্ঘ সময় ও লেখনিতে কুলিয়ে ওঠা যাবে না।
তারিখ :২.০৮.২০২৬